1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

এনডিপিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন ২৩ হাজার থেকে ৫৭ হাজার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
286

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম—এনডিপিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অর্থায়িত রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম (আরআইপি)–এর আওতায় একাধিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা করা।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে ২ জন, উপজেলা কো-অর্ডিনেটর পদে ৯ জন, এমইএএল অফিসার পদে ১ জন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর পদে ২২ জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট পদগুলোতে মাসিক বেতন যথাক্রমে ৫৭ হাজার টাকা, ৪৪ হাজার ৮০০ টাকা, ৪৩ হাজার টাকা এবং ২৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। প্রার্থীদের সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদভেদে ৩ থেকে ৭ বছরের প্রাসঙ্গিক মাঠপর্যায়ের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এনজিও বা ডব্লিউএফপি অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে career@ndpbd.org ঠিকানায় পাঠাতে পারবেন। এছাড়া হার্ড কপি আবেদন পাঠানো যাবে সহকারী পরিচালক (এইচআর ও অ্যাডমিন), এনডিপি, কাজী মতিয়ার রহমান রোড, মাসুমপুর, সিরাজগঞ্জ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ আগামী ২১ ডিসেম্বর ২০২৫।

01

02

Tags: ,

286
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত