1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

তাড়াশে খাল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
তাড়াশে খাল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

জেলার তাড়াশ উপজেলায় একটি খাল থেকে নিখোঁজ সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে থাকা বিভিন্ন আলামতের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে হত্যার পর কয়েক দিন ধরে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার (৭ আগস্ট) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম মো. মিলন (৩৩)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, উদ্ধারকৃত মরদেহে পচন ধরেছিল এবং শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যা করে মরদেহটি খালের কচুরিপানার নিচে গোপন করে রাখে, যাতে সহজে কেউ খুঁজে না পায়।

তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত