1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
374

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত সদস্যদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, প্রবাসে বসবাসকারী সিরাজগঞ্জবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহ, বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে ঈদ পুনর্মিলনী ও সামার ফেস্টের মতো আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও আগ্রহ প্রকাশ করেন।

সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের নেতারা বলেন, পারস্পরিক সংহতি ও সহযোগিতার মাধ্যমে প্রবাসে থেকেও দেশের মানুষ ও কমিউনিটির জন্য আরও বেশি অবদান রাখা সম্ভব। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত