1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের চারা বিতরণ
584

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের চারা বিতরণ ও বৃক্ষরোপণ: সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বনজ, ফলজ, ঔষধি গাছের চারা বিতরণ ও মহাসড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলালিংকের সহযোগিতায় সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে ও রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ ও বিতরণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্কুলের শিক্ষক, ছাত্রীদের সাথে নিয়ে স্কুল আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারণ বৃক্ষ আমাদের নিঃশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জন্যই অক্সিজেন উৎপাদন করে। পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে যেসকল শহীদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজায়নের নতুন বাংলাদেশ গড়তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছপালা। আমি ধন্যবাদ জানাই আজকের এ আয়োজকদেরকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক,সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (নন–টেক) ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবীদ এস এম নাসিম হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হামিদুলইসলাম,রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বৃক্ষ ও তালগাছ প্রেমিক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল কর্মচারী স্কুলের ছাত্রী এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

01

02

Tags:

584
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত