1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য লায়ন্স ক্লাবের চক্ষু ক্যাম্প সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে গ্যাস রাইজারে আগুন লাগে। ছবি: সংগৃহীত
159

সদর উপজেলার হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের লাইনের রাইজারে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে হোসেনপুরে মন্ত্রীর বাড়ির গেটের পাশে গ্যাসের রাইজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র দুই মিনিটের মধ্যে দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। পরে ১টা ২৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, বজ্রপাতের কারণে গ্যাস লাইনের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় দুই লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বজ্রপাতের কারণে গ্যাসের লাইনের রাইজারে আগুন ধরে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

01

02

Tags: , , ,

159
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত