1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত
192

শাহজাদপুরে পরিবেশ দূষণের অভিযোগে যমুনা টেক্সটাইল লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটির ইটিপির সক্ষমতার তুলনায় অতিরিক্ত তরল বর্জ্য উৎপাদন এবং অপরিশোধিত বর্জ্য পরিবেশে ছাড়ার অভিযোগে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে তরল বর্জ্য পরিশোধনের জন্য যে ইটিপি স্থাপন করা হয়েছে, তার সক্ষমতা উৎপাদিত বর্জ্যের পরিমাণের তুলনায় পর্যাপ্ত নয়। এতে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে যাওয়ার সুযোগ তৈরি হয়ে দূষণ ঘটছিল। এ কারণে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় আগামী চার মাসের মধ্যে ইটিপির সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় সংস্কার এবং সেটি কার্যকরভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়। পাশাপাশি বর্জ্য নির্গমনে ব্যবহৃত একটি বাইপাস লাইনও অপসারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর না করলে কারখানাটির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. শাহিন আলম ও শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

01

02

Tags: , ,

192
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত