1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
উত্তরাঞ্চলসহ সিরাজগঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা
নতুন সংবাদ
                   
                       

উত্তরাঞ্চলসহ সিরাজগঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
254

সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আগামী ৬০ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এবং অনুকূল আবহাওয়াজনিত কারণে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।বজ্রপাতের শঙ্কাও আছে বলে জানা গেছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিরাজগঞ্জসহ রংপুর ও রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট ও মেঘালয় সংলগ্ন এলাকায় ভারী বর্ষণ হতে পারে।

একই সময়ে দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, জয়পুরহাট ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের কিছু এলাকা ও পার্বত্য চট্টগ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে অধিকাংশ বৃষ্টি রাতের দিকে হতে পারে এবং বজ্রপাতের শঙ্কাও বেশি থাকবে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উজানে ভারী বর্ষণের কারণে রংপুর ও সিরাজগঞ্জসহ রংপুর বিভাগের নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অপরদিকে, দেশের অন্যত্র বৃষ্টিপাত কম থাকায় ভ্যাপসা গরম বেশি অনুভূত হতে পারে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত