1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার

নাজমুল ইসলাম
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
47

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলা দল। দেশের ৬৪ জেলার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বাছাইপর্ব পেরিয়ে শেষ আটে উঠেছে জেলার তরুণ ফুটবলাররা।

আগামী ১৪ জুন মৌলভীবাজারের বিপক্ষে ম্যাচ দিয়ে চূড়ান্ত পর্বে যাত্রা শুরু করবে সিরাজগঞ্জ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে ১৩ জুন। ঢাকার কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

দীর্ঘ ছয় মাসব্যাপী বাছাইপর্ব শেষে সিরাজগঞ্জসহ আটটি জেলা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও এনসিসি ব্যাংক পিএলসির সহযোগিতায় অনুষ্ঠিতব্য আসরে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ ‘বি’-তে রয়েছে সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাজবাড়ী ও পিরোজপুর। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।

সূচি অনুযায়ী, ১৪ জুন মৌলভীবাজারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সিরাজগঞ্জ। এরপর ১৬ জুন রাজবাড়ী এবং ১৮ জুন পিরোজপুরের মুখোমুখি হবে দলটি।

এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্ব দেশের আটটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রাজবাড়ী, রংপুর, পিরোজপুর, জামালপুর, সিলেট ও বান্দরবানে অনুষ্ঠিত বাছাইপর্বে অংশ নেয় দেশের সব জেলা।

সিরাজগঞ্জ জেলা দলের কোচ মাহবুব আলম পিয়ার বলেন, “দীর্ঘ প্রস্তুতি ও কঠিন প্রতিযোগিতা পেরিয়ে আমরা চূড়ান্ত পর্বে উঠেছি। ছেলেরা দারুণ পরিশ্রম করেছে। এখন আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, শিরোপার জন্য লড়াই করা। সিরাজগঞ্জের ফুটবলের যে ঐতিহ্য রয়েছে, সেটিকে নতুন প্রজন্মের মাধ্যমে আরও সমৃদ্ধ করতে চাই।”

তিনি আরও বলেন, “খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারবে বলে আমরা আশাবাদী। জেলার মানুষের প্রত্যাশা পূরণ করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করবে।”

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার অন্যতম বড় এই আসরের চূড়ান্ত পর্ব ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনও এখন তাকিয়ে আছে জেলার তরুণ ফুটবলারদের দিকে। তাদের পারফরম্যান্সেই হয়তো দেশের ফুটবল পাবে আগামী দিনের নতুন তারকা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত