1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
পূজামণ্ডপের জন্য শুভেচ্ছা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
79

সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে সিরাজগঞ্জ জেলা অনন্য। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এ জেলার মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।

রোববার (১৮ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শুভেচ্ছা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে জেলার ৫৫১টি পূজামণ্ডপের প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এতে মোট ৫৫ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু এবং সহসভাপতি অমর কৃষ্ণ দাস। এ ছাড়া, বিএনপির স্থানীয় নেতা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

01

02

Tags: , , ,

79
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত