1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত বিশ্ব শিক্ষক দিবস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
202

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ এর উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ অক্টোবরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

দিবসটির প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব শিক্ষক দিবস
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (সিরাজগঞ্জ সদর) এলিজা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগ) ও প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

আলোচনা পর্বে অতিথি বক্তাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

01

02

Tags:

202
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত