সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান তাশিন বিন মুর্শিদ ২০২৬ সালে আন্তর্জাতিক শরীরগঠন প্রতিযোগিতায় তিনটি পুরস্কার অর্জন করেছেন।
দেশের শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের পরিচালনা বিভাগের পরিচালক গোলাম মুর্শিদ বাপ্পির ছেলে তাশিন বিশ্ব প্রাকৃতিক শরীরগঠন ফেডারেশনের আয়োজনে সিঙ্গাপুর ও ফিলিপাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেন।
প্রতিযোগিতায় প্রায় ২৭০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে তাশিন তিনটি বিভাগে পুরস্কার পেয়েছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কনিষ্ঠ পুরুষ শরীরগঠন বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে একই বিভাগে তৃতীয় হন। এ ছাড়া ফিলিপাইনে অনুষ্ঠিত ফেডারেশনের পিএইচ১১ প্রতিযোগিতায় উন্মুক্ত পুরুষ শরীরগঠন বিভাগে পঞ্চম স্থান অর্জন করেন তাশিন।
আন্তর্জাতিক পর্যায়ে তার এই সাফল্যে পরিবার ও সিরাজগঞ্জের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে তাশিনের এই অর্জন তরুণদের শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই তরুণের আন্তর্জাতিক সাফল্যকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবেন তাশিন, এমন প্রত্যাশা তাদের।
তাশিনের পিতা গোলাম মুর্শিদ বাপ্পি দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের পরিচালক (অপারেশন) হিসেবে কর্মরত।
Tags: তাশিন বিন মুর্শিদ
পরবর্তী নিউজ লোড হচ্ছে...