1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
তাড়াশ থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার
                   
                       

তাড়াশ থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
66

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাড়াশ থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।

এছাড়া হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান শাকিল, তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, তদন্ত অফিসার (ওসি) রূপক এবং থানার অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।

পুলিশ সুপার পরিদর্শনের পর থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের রেজিস্টারসহ বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত