1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে চুরি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
বিয়ে বাড়িতে চেতনানাশক ওষুধ
171

তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক ওষুধ ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে নাটকীয়ভাবে মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

রোববার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়।

স্থানীয়রা জানায়, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাড়ির ভেতর ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। একপর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

01

02

Tags: ,

171
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত