1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

তাড়াশে ডাকাতির ঘটনার মূল হোতা গাজীপুরে গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
তাড়াশে ডাকাতির ঘটনার আসামী গ্রেপ্তার
129

সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় সংঘটিত ডাকাতির মূল হোতা রুহুল আমিনকে র‍্যাব-১ গ্রেপ্তার করেছে। গাজীপুরের শ্রীপুর থানাধীন সিএমবি বাজার এলাকা থেকে তাকে মঙ্গলবার দুপুরে আটক করা হয়।

রুহুল আমিন তাড়াশ উপজেলার বড় পোঙতা গ্রামের বানাত আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ আরও পাঁচটি মামলা রয়েছে।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ১৩ মার্চ রাতে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের একটি ব্যাটারি কারখানায় ২৫-৩০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা কারখানার শ্রমিকদের বেঁধে রাখে, মারধর করে এবং প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে। লুট হওয়া মালামালের মধ্যে ছিল ১০ টন পুরোনো ব্যাটারির প্লেট, ৩ টন সিসা, ১২০০ কেজি ব্যাটারির সরঞ্জাম এবং শ্রমিকদের কাছ থেকে নেওয়া ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন।

ঘটনার পর কারখানার মালিক মো. শয়নুল ইসলাম তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। র‍্যাব-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুরে অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রুহুল আমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত