সারাদেশের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সারাদেশের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রংপুরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে সর্বোচ্চতে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশের বৃষ্টি তেঁতুলিয়ার রেকর্ড ভেঙে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। সিরাজগঞ্জে ব্যাপক বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে। তবে শুক্রবার রাত থেকেই বৃষ্টি হওয়ায় শনিবার সকালে রাস্তায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে। যানবাহনের সংখ্যাও ছিল সীমিত।
211
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রংপুরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে সর্বোচ্চতে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশের বৃষ্টি তেঁতুলিয়ার রেকর্ড ভেঙে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।
সিরাজগঞ্জে ব্যাপক বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে। তবে শুক্রবার রাত থেকেই বৃষ্টি হওয়ায় শনিবার সকালে রাস্তায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে। যানবাহনের সংখ্যাও ছিল সীমিত।