1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

তাড়াশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন রাহিদ মান্নান লেলিন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
৩১ দফার লিফলেট বিতরণ করলেন রাহিদ মান্নান লেলিন
308

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশের বিভিন্ন বাজারে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক ৪ বারের সফল সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র ও জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন এ লিফলেট বিতরণ করেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত অবদি উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করা হয়।

আসন্ন নির্বাচনে এই আসন থেকে বিএনপি’র একজন মনোনয়ন প্রত্যাশি হিসেবে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ও বিনোদপুর বাজার এলাকায় বিভিন্ন বাড়ি ও বাজারের বিভিন্ন দোকানে ৩১ দফা লিফলেট বিতরণ করেন রাহিদ মান্নান লেলিন।

পরে বিনোদপুর বাজারে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ শফির সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য লেনিন বলেন, আমার পিতা যে ভাবে আপনাদের পাশে থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন, দলীয় মনোনয়ন পেলে আমি সে ভাবেই আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপজেলার যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ ইউনিয়ন ও ওর্য়াডের বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।

01

02

Tags: ,

308
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত