1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

জেনে নিন সিরাজগঞ্জের কোন কেন্দ্রে আপনার ভোট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জের কোন কেন্দ্রে আপনার ভোট

জাতীয় নির্বাচন এবং গণভোটে (১২ ফেব্রুয়ারির ) কোন ভোটকেন্দ্রে কার ভোট এ তথ্য জানাতে দারুণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার কোন আসনে কে কে প্রার্থী হয়েছেন এবং ভোটকেন্দ্রের তালিকা অনুসারে তথ্য সরবরাহে চালু হয়েছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ (Smart Election Management BD)’ অ্যাপ। এছাড়া নির্বাচনের হটলাইন থেকেও জানা যাবে ভোটার তথ্য।

ইসি জানিয়েছে, ভোটারদের সহায়তা করতে তারা চারটি চ্যানেল চালু করেছে: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, ১০৫ হটলাইন, একই নম্বরে এসএমএস এবং ইসির ওয়েবসাইট।

ওই চারটি মাধ্যমে একজন ভোটার তার প্রয়োজনীয় তথ্য, যেমন ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং মানচিত্রের মতো বিশদ বিবরণ জানতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিজ নিজ তথ্য যাচাই করা সম্ভব। পরিবারের একজনের স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করলে পরিবারের সবার ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দিতে হবে তা সহজেই জানা যাবে। অ্যাপের মাধ্যমে, ভোটাররা নির্ধারিত বিভাগে (Find a voting center) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম তারিখ টাইপ করে তাদের নিজ নিজ ভোটকেন্দ্র খুঁজে পেতে পারেন। অ্যাপের মাধ্যমে তারা তাদের ঠিকানা, ভোটার নম্বর এবং ভোটার সিরিয়াল নম্বরও দেখতে পারবেন।

আসন্ন নির্বাচনে প্রার্থীদের বিস্তারিত তথ্যও রয়েছে অ্যাপটিতে। আসন সংখ্যা, নিবন্ধিত ভোটার, রাজনৈতিক দল, প্রার্থীর সংখ্যা, ভোটার ও প্রার্থীদের ন্যূনতম বয়স, হলফনামা-সম্পর্কিত তথ্য এবং ভোটগ্রহণের ফলাফল অ্যাপে পাওয়া যাবে।

ভোটারদের তথ্য পেতে ইসির হটলাইন নম্বর ১০৫-এ কল সেন্টারেও ফোন করতে পারবেন। কর্মদিবসে সকাল ৮:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত এই হটলাইনটি চালু থাকছে। এছাড়া এ২আই প্রকল্পের ৩৩৩ নম্বরেও ফোন করে সাহায্য নেওয়া যাবে।

ইসির ওয়েবসাইটেও ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য দেওয়া আছে। ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের যেকোনো ব্রাউজার ব্যবহার করে ecs.gov.bd ওয়েবসাইটে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত