সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি
সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্লাড প্রেসার ও রক্তের শর্করা পরীক্ষার আয়োজন করেছে বাঁধন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোন। ৮ এপ্রিল কলেজে এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচিতে অত্র ইউনিটের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। তাদের রক্তচাপ ও তাৎক্ষণিক রক্তের শর্করা পরীক্ষা করা হয়। বাঁধন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রক্তদানের পাশাপাশি সদস্য ও শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকরা কর্মসূচিকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান। আয়োজকরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।
22
সিরাজগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্লাড প্রেসার ও রক্তের শর্করা পরীক্ষার আয়োজন করেছে বাঁধন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোন।
৮ এপ্রিল কলেজে এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
কর্মসূচিতে অত্র ইউনিটের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। তাদের রক্তচাপ ও তাৎক্ষণিক রক্তের শর্করা পরীক্ষা করা হয়।
বাঁধন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রক্তদানের পাশাপাশি সদস্য ও শিক্ষকদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকরা কর্মসূচিকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজকরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।