1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
104

সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় জেলায় ৪ জন শিশুর দেহে হাম সনাক্ত হয়েছে। এতে সিরাজগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের (পরিসংখ্যান কর্মকর্তা) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ শিশু ভর্তি হয়েছে। চলতি মাসের (২৯ মার্চ) থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী সনাক্ত হয়েছে।

এছাড়াও রবিবার হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের মালিহা বিনতে মাফুজ নামের ১৭ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১৫ জন, সদর জেনারেল হাসপাতালে ২ জন, উল্লাপাড়ায় ২ জন ও রায়গঞ্জে ২ জন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, কাজিপুরে ১, রায়গঞ্জে ২, তাড়াশে ১ ও শাহজাদপুর ১ জন ভর্তি রয়েছে। এছাড়াও খাঁজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৫০-৬০ শতাংশই টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। কারো বয়স হয়নি হামের টিকা নেয়ার, কেউবা টিকা নিয়েও রেহাই পায়নি সংক্রমণ থেকে। তবে হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে।

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, জেলায় পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে। হামের রোগীর সংখ্যা বাড়ায় শহীদ এম মনসুর আলী হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত