1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সফর

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
131

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের করপোরেট কার্যালয়ে (বনানী) এক অস্ট্রেলীয় প্রতিনিধিদল সফর করেছে। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও শিল্প সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

রবিবার (১২ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস আইন পরিষদের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জন আজাকা, সিডনির ক্যান্টারবুরি-ব্যাংকস্টাউন সিটির কাউন্সিলর জর্জ জাখিয়া, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও অস্ট্রেলিয়ান লেবার পার্টির সদস্য আবদুল খান রাতান এবং লিবারেল পার্টির লাকেম্বা শাখার সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষে বৈঠকে অংশ নেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান নেসার আহমেদ জুলিয়াস।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের লক্ষ্য, অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। করপোরেট ভিডিওর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের মাধ্যমে প্লট বিন্যাস ও জমি বরাদ্দ সংক্রান্ত তথ্যও দেখানো হয়।
সিরাজগঞ্জ ইকোনমিক জোন
আলোচনা শেষে পরিচালক শেখ মনোয়ার হোসেন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্টরা জানান, এই সফর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে বলে তারা আশাবাদী।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত