1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
130

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার নেতারা।

সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে সরকারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাদের বক্তব্য, বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই সময়োপযোগী ৯ম পে-স্কেল ঘোষণা এখন জরুরি।

সংগঠনের নেতারা বলেন, সারাদেশে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা এই দাবিতে আন্দোলন করে আসছেন। বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় জেলা পর্যায়েও স্মারকলিপি প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন বলে জানা গেছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত