1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু
196

সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির রায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে আলম।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন কলেজ অংশ নিচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ের খেলার ফিক্সচার প্রকাশ করা হয়েছে, যেখানে শহীদ এম. মনসুর আলী স্টেডিয়ামেই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৪ ডিসেম্বর সেমিফাইনাল এবং ৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ফুটবল টুর্নামেন্ট ২০২৫
উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ যোগান। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। সুস্থ জাতি গঠনে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা ক্রীড়া অফিসার নূরে আলম জানান, তারুণ্যের শক্তিকে ইতিবাচক দিকে প্রবাহিত করতে এবং শিক্ষার্থীদের শারীরিক–মানসিক উন্নয়ন নিশ্চিত করতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

আগামী দিনগুলোতে প্রতিদিনই ম্যাচ অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পর্বে জেলার সেরা কলেজ দল নির্ধারিত হবে।
সিরাজগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত