1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সাইবার সিকিউরিটি ক্লাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলেন উল্লাপাড়ার মহিবুল হাসান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
178

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সন্তান মহিবুল হাসান সাইবার সিকিউরিটি ক্লাব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইবার সিকিউরিটি ক্লাব গঠন ও এর সভাপতি হিসেবে মহিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মহিবুল হাসান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লাপাড়া তথা সিরাজগঞ্জ জেলার একজন সন্তান জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল মহিবুল হাসানকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।

01

02

Tags:

178
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত