1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
57

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার তীর রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওই উপজেলার জোতপাড়া যমুনা নদীর ঘাটে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জাহিদ মোল্লা, কারী ময়নুল ইসলাম, শামীম মাহমুদ, ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, আলমগীর হোসেন, কাদের মোল্লা, ইউপি চেয়ারম্যান শহিদ, রবিউল বিএসসি, রিপন মিয়া, আমিরুল সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনে জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে যমুনা নদী ভাঙনে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ভাঙন রোধে যমুনা পাড়ে জিও ব্যাগ স্থাপন ও বালুবাহী বাল্কহেড অবাধ চলাচল বন্ধ করতে হবে। এ পদক্ষেপ না নিলে নদী পাড়ের বসত ভিটা, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা যমুনা গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদী পাড় ঘেঁষে বালুবাহী বাল্কহেড অবাধে চলাচল বন্ধের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে ওই এলাকায় মানববন্ধন চলাকালে যমুনা নদীতে থাকা বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত