1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন
                   
                       

বর্ণিল আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘পিঠা উৎসব ২০২৬’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘পিঠা উৎসব ২০২৬’
200

‘নতুন ধান, নতুন প্রাণ চলো মাটি পিঠার টানে’ শ্লোগানে সিরাজগঞ্জ সরকারি কলেজে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৬। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর হয় এ আয়োজন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি ও শীতের আমেজকে ধারণ করে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘পিঠা উৎসব ২০২৬’
শিক্ষক পরিষদের সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ফেরদৌসী আরা’র সভাপতিত্বে আয়োজিত উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীউদ্দিন হাসান।

অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঠা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মাঝে শেকড়ের সঙ্গে সংযোগ তৈরি করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করে।
সিরাজগঞ্জ সরকারি কলেজে 'পিঠা উৎসব ২০২৬'
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.হুমায়ুন খালিদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু এই উৎসব বিষয়ে বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও আগ্রহের পাশাপাশি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষের সহযোগিতায় আমাদের এই আয়োজন। আশাকরি সামনের বছরগুলোতেও এ ধারা অব্যহত থাকবে।

সেরা স্টল হিসেবে পুরস্কার পায় হিসাব বিজ্ঞান বিভাগ ও দর্শন বিভাগ। কলেজের অধ্যক্ষ পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বিভিন্ন স্টলে সাজানো হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের দেশি পিঠা। শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত