1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ১০৮ একর জমিতে সৌর প্রকল্প পরিকল্পনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ ইকোনোমিক জোন
320

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ১০৮ একর জমিতে বিরাট সৌরশক্তি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। ইকোনমিক জোনের বনানীর অফিসে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্কিউব পাওয়ারিং সোলারির প্রতিনিধিদল সোলার এনার্জি প্রকল্পের পরিকল্পনা তুলে ধরেন।

২১ সেপ্টেম্বর এ বৈঠক হয়েছে বলে জানা গেছে।

স্কিউব পাওয়ারিং সোলারির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সুজয় কুমার সাহা, ডিরেক্টর আসদুল্লাহ আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মাহির শাহরিয়ার। আর ইকোনমিক জোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অব অ্যাডমিন ও এইচআর মোঃ শরিফুল ইসলাম।

বৈঠকে জোনের ইন্ডাস্ট্রিয়াল জোন-২ এর ১০৮ একর জমিতে একটি সোলার এনার্জি প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করা হয়, যা টেকসই শিল্প উন্নয়নের জন্য ইতিবাচক হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া উভয়পক্ষের সহযোগিতার নানাদিক তুলে ধরা হয়।

উভয় পক্ষই আগামী সময়ে ইকনোমিক জোন এলাকায় সবুজ শক্তি সমাধান উন্নয়নের জন্য অংশীদারিত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত