1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে রাশিয়ার বিনিয়োগকারীর বিনিয়োগ আগ্রহ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে রাশিয়ার বিনিয়োগকারীর বিনিয়োগ আগ্রহ
175

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়া থেকে আগত ব্যবসায়ী মি. আলেক্সেই। তিনি জোনের ভেতরে পানীয় ও দৈনন্দিন ভোক্তা পণ্য উৎপাদনকারী একটি কারখানা স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

ইকোনমিক জোনের করপোরেট অফিসে ২৫ অক্টোবর মি. আলেক্সেই’র আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রাশিয়ার বিনিয়োগকারীর এই আগ্রহ সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও শিল্প উদ্ভাবকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরেছে।

ইকোনমিক জোনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কর্মকর্তা ইন-চার্জ ও প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. শরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী আনোয়ারুল হক মণ্ডল এবং জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী কামাল হোসেন।

বৈঠকে বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত প্রস্তুতি এবং উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাশিয়ান বিনিয়োগকারীর এই সফর সিরাজগঞ্জ ইকোনমিক জোনের বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রচেষ্টা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এসইজেডএল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই শিল্পোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

01

02

Tags:

175
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত