1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের সেমিফাইনালে সিরাজগঞ্জ কামারখন্দে এনডিপির সহযোগিতায় আইন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরের জালে তিন গোল, শেষ চারের আশা জাগাল সিরাজগঞ্জ ধোপাকান্দিতে সেতুর নিচ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ
                   
                       

বেলকুচিতে বাসচাপায় নারীসহ ৩ ভ্যানযাত্রী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
152

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন এবং ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন ভ্যানযাত্রী মোছা. তামান্না খাতুন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি ভ্যান ভোরে মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর অ্যাক্সেল (এক্সেল) ভেঙে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত