1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ

নাজমুল ইসলাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ লীগের ম্যাচে রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জ জেলা দল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ। টুর্নামেন্টে এটি ছিল দুই দলের দ্বিতীয় ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই জয় তুলে নিতে মরিয়া ছিল উভয় দল। আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পরও সমানতালে লড়াই চলতে থাকে। তবে ম্যাচের ৮৬তম মিনিটে সিরাজগঞ্জের ফরোয়ার্ড সাব্বির প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ দলের নেতৃত্ব দেন অধিনায়ক শরিফুল ইসলাম। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের প্রবল তাড়না। একপর্যায়ে উভয় দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখায় ম্যাচে বাড়তি উত্তেজনা ও নাটকীয়তার সৃষ্টি হয়।

খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়সূচক গোলদাতা সাব্বির। তার হাতে পুরস্কার তুলে দেন ছাইদ হাসান কানন।

ম্যাচ শেষে সিরাজগঞ্জ দলের কোচ মাহবুব আলম পিয়ার বলেন, “ছেলেরা পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে লড়াই করেছে। প্রতিপক্ষও ভালো খেলেছে, তবে আমাদের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পেরেছে। এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। সামনে আরও ভালো খেলার প্রত্যাশা করছি।”

তরুণ ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে দেশের ফুটবলের ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ থেকেই সম্ভাবনাময় খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও বাছাই করা হচ্ছে।

দর্শক, ক্রীড়া কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের এই জয় টুর্নামেন্টে দলটির পরবর্তী পথচলায় নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত