1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কামারখন্দে এনডিপির সহযোগিতায় আইন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
127

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপজেলা আইন সহায়তা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) পরিচালিত জেন্ডার অ্যান্ড রাইটস কর্মসূচির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইন সহায়তা কমিটির সদস্য সচিব ড. বিপাশা হোসাইন।

এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, কামারখন্দ থানার এসআই মো. আজিজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় এনডিপির জেন্ডার অ্যান্ড রাইটস কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। তিনি উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, ইউনিয়ন লিগ্যাল সাপোর্ট কমিটির সভা, ইয়ুথ গ্রুপ মিটিং, লিগ্যাল এইড কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি লিডারশিপ ওয়ার্কশপ এবং বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।

সভায় উপজেলার বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়াসহ এনডিপির জেন্ডার অ্যান্ড রাইটস কর্মসূচির কার্যক্রমের প্রশংসা করেন।

বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

01

02

Tags: ,

127
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত