আমন ধান কাটার পর একই জমিতে রসুনের আবাদ করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকেরা। বিলের পানি নেমে যাওয়ার পর জমিতে জমে থাকা নরম পলিমাটিতে হালচাষ ছাড়াই সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করছেন তারা। এতে জমি চাষের খরচ ও সময় দুটোই বাঁচছে। সেই সঙ্গে রসুনের ভালো ফলন পাওয়ায় প্রতিবছর এ পদ্ধতিতে আবাদ বাড়ছে। খাদ্যশস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিল অঞ্চলের তাড়াশে কার্তিক মাসের শেষ দিকে সাধারণত ফসলের মাঠ থেকে পানি নেমে যায়। অগ্রহায়ণের শুরুতে জমির কাদা-পলিমাটিতে রসুনের বীজ রোপণ শুরু করেন কৃষকেরা। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের চর এলাকায় এ আবাদ বেশি হয়। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর তাড়াশে ৪৭৫ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালচাষ ছাড়াই ২৭০ হেক্টর জমিতে রসুনের বীজ রোপণ শুরু হয়েছে। বাকি জমিতে চাষের মাধ্যমে রসুনের আবাদ করা হবে। স্থানীয় কৃষকেরা জানান, সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ি, বিন্নাবাড়ি, চরহামকুড়িয়া, বিলনান্দ ও কুন্দইল এবং মাগুড়াবিনোদ ইউনিয়নের শ্যামপুর, বিল হামকুড়িয়া ও নাদোসৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় দুই সপ্তাহ আগে থেকে বোনা আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পরপরই এসব জমিতে রসুন রোপণ করছেন তারা। মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এবারও দুই বিঘা জমিতে বিনা চাষে রসুন লাগিয়েছেন তিনি। এতে খরচ কম হয়, আবার ফলনও ভালো পাওয়া যায়। অনেক কৃষক এখন রসুনের সঙ্গে সাথি ফসল হিসেবে বাঙ্গি ও তরমুজ চাষ করছেন। এতে একই জমি থেকে রসুন, বাঙ্গি ও তরমুজের ফলন পাওয়া যায়। সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, কার্তিক মাসের শেষে জমি থেকে পানি নেমে গেলে পলি জমা কাদামাটিতে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করা হয়। যেভাবে হয় বিনা চাষে রসুনের আবাদ কার্তিক মাসের শেষ দিকে বিলের পানি নেমে গেলে জমিতে হালচাষ ছাড়াই রসুনের কোয়া রোপণ করেন কৃষকেরা। রোপণের পর জমিতে ধানের নাড়া বা খড় বিছিয়ে দেওয়া হয়। এর আগে প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ৩০ কেজি টিএসপি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিপসাম ও ২ কেজি বোরন সার প্রয়োগ...
38
আমন ধান কাটার পর একই জমিতে রসুনের আবাদ করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকেরা। বিলের পানি নেমে যাওয়ার পর জমিতে জমে থাকা নরম পলিমাটিতে হালচাষ ছাড়াই সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করছেন তারা। এতে জমি চাষের খরচ ও সময় দুটোই বাঁচছে। সেই সঙ্গে রসুনের ভালো ফলন পাওয়ায় প্রতিবছর এ পদ্ধতিতে আবাদ বাড়ছে।
খাদ্যশস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিল অঞ্চলের তাড়াশে কার্তিক মাসের শেষ দিকে সাধারণত ফসলের মাঠ থেকে পানি নেমে যায়। অগ্রহায়ণের শুরুতে জমির কাদা-পলিমাটিতে রসুনের বীজ রোপণ শুরু করেন কৃষকেরা। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের চর এলাকায় এ আবাদ বেশি হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর তাড়াশে ৪৭৫ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালচাষ ছাড়াই ২৭০ হেক্টর জমিতে রসুনের বীজ রোপণ শুরু হয়েছে। বাকি জমিতে চাষের মাধ্যমে রসুনের আবাদ করা হবে।
স্থানীয় কৃষকেরা জানান, সগুনা ইউনিয়নের চর-কুশাবাড়ি, বিন্নাবাড়ি, চরহামকুড়িয়া, বিলনান্দ ও কুন্দইল এবং মাগুড়াবিনোদ ইউনিয়নের শ্যামপুর, বিল হামকুড়িয়া ও নাদোসৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় দুই সপ্তাহ আগে থেকে বোনা আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পরপরই এসব জমিতে রসুন রোপণ করছেন তারা।
মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন, প্রতিবছরের মতো এবারও দুই বিঘা জমিতে বিনা চাষে রসুন লাগিয়েছেন তিনি। এতে খরচ কম হয়, আবার ফলনও ভালো পাওয়া যায়। অনেক কৃষক এখন রসুনের সঙ্গে সাথি ফসল হিসেবে বাঙ্গি ও তরমুজ চাষ করছেন। এতে একই জমি থেকে রসুন, বাঙ্গি ও তরমুজের ফলন পাওয়া যায়।
সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, কার্তিক মাসের শেষে জমি থেকে পানি নেমে গেলে পলি জমা কাদামাটিতে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করা হয়।
যেভাবে হয় বিনা চাষে রসুনের আবাদ
কার্তিক মাসের শেষ দিকে বিলের পানি নেমে গেলে জমিতে হালচাষ ছাড়াই রসুনের কোয়া রোপণ করেন কৃষকেরা। রোপণের পর জমিতে ধানের নাড়া বা খড় বিছিয়ে দেওয়া হয়। এর আগে প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ৩০ কেজি টিএসপি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিপসাম ও ২ কেজি বোরন সার প্রয়োগ করা হয়।
রোপণের ২৫ থেকে ৩০ দিন পর প্রতি বিঘায় ১৫ থেকে ২০ কেজি ইউরিয়া সার দিয়ে সেচ দেওয়া হয়। ৫০ দিন পর দ্বিতীয় দফায় ১২ থেকে ১৫ কেজি ইউরিয়া প্রয়োগ করা হয়। রোপণের ৯৫ থেকে ১০০ দিন পর ফাল্গুন মাসের ১৫ তারিখ থেকে চৈত্র মাসজুড়ে রসুন তোলার কাজ চলে। পরে রোদে শুকিয়ে রসুন গাছসহ ঝুটি বা বিয়েনী বেঁধে ঘরে সংরক্ষণ করেন কৃষকেরা।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিনা চাষে রসুনের আবাদ লাভজনক হওয়ায় প্রতিবছর উপজেলায় এ পদ্ধতিতে চাষ বাড়ছে। জমি চাষ করে রসুন লাগাতে সময় লাগে। কিন্তু এ পদ্ধতিতে জমি চাষ করতে হয় না। ফলে কৃষকের সময় ও খরচ দুটোই সাশ্রয় হয়।