সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় কিছু সময়ের জন্য বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল নয়টা থেকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরোধের মধ্য দিয়ে সকাল নয়টায় এলাকাবাসীর কর্মসূচি শুরু হয়। প্রায় ১০ মিনির থামিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয় ট্রেনটি। একইভাবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও প্রায় ২০ মিনিট থামিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে স্থানীয়রা বলেন, এক সময়ের ঐতিহ্যবাহি লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে বর্তমানে একটি লোকাল ট্রেন ব্যাতিত অন্য কোন ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে উল্লাপাড়াসহ প্রায় ৫টি উপজেলার মানুষ রেলসুবিধা বঞ্চিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন।
এই অবস্থা নিরসনে অনতিবিলম্ব পাবনা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে যাত্রাবিরতি ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহনের ঘোষণাও দেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Tags: ট্রেন অবরোধ, পাবনা এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুর রেলস্টেশন, সিল্কসিটি এক্সপ্রেস
পরবর্তী নিউজ লোড হচ্ছে...