1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ঈদযাত্রায় সিরাজগঞ্জের পথে নেই যানজট সিরাজগঞ্জের বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত সিরাজগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া
                   
                       

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত
35

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার মশিরপুর ও দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেন সবুজের স্ত্রী মিতা খাতুন (৩৩), তার মেয়ে সারা খাতুন (৭) এবং শাহজাদপুর উপজেলার খারুয়াজংলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৮)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ১১টার দিকে দেলোয়ার হোসেন সবুজ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে পাবনার সাঁথিয়ায় যাচ্ছিলেন। পথে ঢাকা-পাবনা মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পৌঁছালে একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দেলোয়ার হোসেন সবুজ, তার স্ত্রী মিতা খাতুন, মেয়ে সারা খাতুন, সোহা খাতুন ও ছেলে আয়ান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে নিয়ে গেলে সারা খাতুন মারা যায়। পরে গুরুতর আহত মিতা খাতুনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করেছে।

অন্যদিকে একই দিন সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের মশিরপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, দুটি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত তিন চালকই পলাতক রয়েছেন।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত