1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে তাজ এন্ড কো লিমিটেড ও ম্যাবকো গ্রুপের বৈঠক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
201

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ ও শিল্পায়ন বিষয়ে সম্প্রতি তাজ অ্যান্ড কো. (প্রা.) লিমিটেড এবং ম্যাবকো গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটের হিলিতে ২৬ আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তাজ অ্যান্ড কো. এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শাহ ফকির মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স এবং ম্যাবকো গ্রুপের পক্ষে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে.এ. মান্নান, আর সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষে ছিলেন
শেখ মনোয়ার হোসেন।

জয়পুরহাট ও নওগাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে ইকোনমিক জোন নিয়ে ইতিমধ্যে ইতিবাচক আগ্রহের ফলশ্রুতিতে এ বৈঠক।

বৈঠকে ইকোনমিক জোনে সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও অর্থনৈতিক সহযোগিতার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক উন্নয়নের পথ খোঁজার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ইকোনমিক জোনে পরিবেশবান্ধব কাগজ ও পেস্টিসাইড বিষয়ক প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে বলেও জানা গেছে।

ইকোনমিক জোনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সংলাপ শিল্পখাতের বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

01

02

Tags:

201
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত