1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে জেন্ট্রি কর্পোরেশনের বৈঠক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
307

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে জেন্ট্রি কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিদের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে উদীয়মান শিল্প খাতে বায়োটেক ও কোল্ড স্টোরেজ সুবিধা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার পথ নিয়ে আলোচনা করা হয়।

১১ সেপ্টেম্বর ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেন্ট্রি কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মো. আবু তোরাব এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আলবাব হোসেন তানিম। তাঁরা দেশের শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা, উদ্ভাবনী উদ্যোগ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন ভিশন তুলে ধরেন।

অন্যদিকে ইকোনমিক জোনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড হিউম্যান রিসোর্সেস অফিসার মো. শরিফুল ইসলাম, ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোকিউরমেন্ট) এ এফ এম তামজিদ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন ও এইচআর) তানভীর আহমেদ। তাঁরা অবকাঠামোগত প্রস্তুতি, কৌশলগত উন্নয়ন ক্ষেত্র ও টেকসই শিল্পায়নের রূপরেখা শেয়ার করেন।

উভয় পক্ষই ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বৈঠকের আলোচনাকে বাংলাদেশে শিল্প উদ্ভাবন ও অগ্রগতির বাস্তবায়নযোগ্য উদ্যোগে রূপ দিতে আগ্রহ প্রকাশ করেন।

01

02

Tags:

307
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত