1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে নতুন সংশোধন, ব্যয় বাড়ছে ১৫০০ কোটি টাকা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
বগুড়া সিরাজগঞ্জ রেলপথে আশার আলো
309

সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে নতুন সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বগুড়া শহরের পরিবর্তে রানীরহাট জংশন থেকে গাবতলী পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এ জন্য অতিরিক্ত প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

নতুন রেলপথ নির্মাণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রেল মন্ত্রণালয়ে একটি আধা সরকারি পত্র দিয়েছেন। ১ জুন রেলসচিবকে দেওয়া এই পত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী বগুড়া মহানগর এলাকা থেকে রেলপথ সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রেল মন্ত্রণালয়ে পাঠানো পত্রে বলা হয়েছে, বগুড়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় রেল চলাচলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নতুন সংযোগ রেলপথ নির্মাণ হলে বগুড়া শহরের যানজট কমবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল হবে।

২০১৮ সালে অনুমোদিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের বর্তমান ব্যয় ১২ হাজার ৪৪২ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

প্রায় ৮৭ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে সিরাজগঞ্জ ও রানীরহাটে দুটি জংশন, ছয়টি নতুন স্টেশন, দুটি নদীসেতুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বর্তমানে বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনগুলো সান্তাহার ও ঈশ্বরদী হয়ে ঘুরপথে চলাচল করে। নতুন রেলপথ চালু হলে সিরাজগঞ্জ হয়ে বগুড়া থেকে ঢাকায় যাত্রাসময় প্রায় ৫ ঘণ্টায় নেমে আসবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত