1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সড়ক ও ট্রেন দুর্ঘটনা
38

সিরাজগঞ্জে রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ স্বামী ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক, যাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনায় নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন (৭১) ও জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৬২)।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছি সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন। দুর্ঘটনায় হতাহতরা উত্তরবঙ্গ মহাসড়কের ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ওই অটোভ্যানযোগে নিমগাছি যাচ্ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- একই এলাকার অটোভ্যানচালক চুবানদি প্রামাণিকের ছেলে মগরিব আলী (৪৫), আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), নুর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ (৩৭), এবং আরও একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৪০)।

আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত