1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

নির্মাণের চার মাসের মধ্যে উল্লাপাড়ায় দুই সড়কে ধস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
উল্লাপাড়ায় দুই সড়কে ধস
297

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত দুটি সড়কের খালপাড় অংশ ধসে পড়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র চার মাসের মধ্যেই সড়কগুলোর কয়েকশ ফুট অংশের ক্ষতি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার পঞ্চক্রোশী ও দূর্গানগর এলাকায় এলজিইডির এই দুটি সড়ক-বালসাবাড়ী-মনোহরা-রাজমান সড়ক এবং সাতবাড়িয়া সড়ক-বৃষ্টির পর খালপাড়ের অংশ ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লাপাড়া এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির চুক্তিমূল্য ১ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকা। স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি সম্পন্ন করে চার মাস আগে। সড়কের প্রায় দেড়শ ফুট অংশ পুরনো খালের পাড়ে নির্মিত হয়েছিল, যা সম্প্রতি বৃষ্টির পানিতে ধসে পড়ে।

অন্যদিকে, দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী-মনোহরা-রাজমান সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা। এ প্রকল্পে খালপাড়ে ব্লক বসানো এবং একাধিক স্থানে গাইডওয়াল নির্মাণের কাজও করা হয়েছিল। তবে সাম্প্রতিক ভারি বৃষ্টির পর মনোহরা ও ক্ষুদ্র মনোহরা এলাকায় প্রায় পাঁচশ ফুট খালপাড় ধসে যায়। স্থানীয়দের ধারণা, খালের গভীর অংশের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সড়কটি দুর্বল হয়ে পড়ে এবং ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, ‘দুটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাজমান সড়কের খালপাড়ের কিছু অংশের ব্লক ও সড়কের ঢাল এবারের বৃষ্টিতে নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধসে গেছে। আমরা দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা নিচ্ছি।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, খালপাড়ে সড়ক নির্মাণের সময় শক্তভাবে মাটি কম্প্যাক্ট না করায় এমন ক্ষতি হয়েছে। তারা টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে একই সমস্যা পুনরায় না ঘটে।

01

02

Tags: ,

297
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত