1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

যমুনা রেলসেতুতে ফাঁটলের ছবি ভাইরাল, অবশেষে যা জানা গেল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
যমুনা রেলসেতুতে ফাঁটলের ছবি
303

যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের এক বছরের মধ্যেই এমন ছবি ভাইরাল হওয়ায় নির্মাণ ত্রুটি ও দুর্নীতির অভিযোগ তুলে নানা সমালোচনা চলছে ফেসবুকে।

যমুনা রেলসেতুতে ফাঁটলের ছবি নিয়ে যমুনা রেলসেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট চুল আকৃতির ফাঁকা বা ‘হেয়ারক্র্যাক’।

রেলসেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক বলেন, “সেতুর পশ্চিম প্রান্তের ৮-১০টি পিলারের নিচের অংশে চুল আকৃতির ক্ষুদ্র ফাঁকা দেখা গেছে। এগুলো ঘষে আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ চলছে। কেউ কেউ ছবিগুলো বড় করে দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি নির্মাণ ত্রুটি নয়। গরমের কারণে কংক্রিটের গায়ে ০.১ থেকে ০.৩ মিলিমিটার পর্যন্ত হেয়ারক্র্যাক দেখা দিয়েছে। এতে সেতুর স্থায়িত্ব বা ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।”

চলতি বছরের ১৮ মার্চ উদ্বোধন করা হয় দেশের দীর্ঘতম ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল ট্র্যাক ডুয়েল গেজের এ রেলসেতুটি। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ৭২ শতাংশ অর্থ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), আর বাকি অর্থ দিয়েছে বাংলাদেশ সরকার। জাপানের ওটিজি ও আইএইচআই যৌথভাবে সেতুটি নির্মাণ করে।

01

02

Tags: , ,

303
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত