1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে পুনাকের ফ্রি হেলথ ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবলিক হেলথ বিভাগ (জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) ও পজিটিভ প্লাসের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পুনাক সভানেত্রী মোছাঃ সামিমা পারভীন। এসময় কেন্দ্রীয় পুনাকের উদ্যোগে সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনতার নানা দিক তুলে ধরেন পুনাক সভানেত্রী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, পুনাক রাজশাহী রেঞ্জ সভানেত্রী জনাব রাহেনুর আক্তার, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, জার্মান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ মনোয়ারুল হক, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি ডাঃ নাজমুল হক, পজিটিভ প্লাস ফাউন্ডেশনের সভাপতি ডাঃ হোসাইন আল-আমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ।

অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জে আগমন উপলক্ষে পুনাক সভানেত্রী আফরোজা হেলেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত