1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

সিরাজগঞ্জে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
195

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশ নেন। দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ফারুক হোসেন পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রুজুকৃত মামলার কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। পাশাপাশি মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধার এবং জনসেবার মান উন্নত করার লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন আশা করছে, এসব উদ্যোগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত