1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

এইচএসসিতে সিরাজগঞ্জে পাসের হার ৩৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
জেলা শিক্ষাভবন, সিরাজগঞ্জ। ছবি: সংগৃহীত
102

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ। জেলায় পাসের হার মাত্র ৩৭ দশমিক ৮৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৮ হাজার ৫৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ১৪ হাজার ৭৯ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছেন। ছাত্রদের পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ, বিপরীতে ছাত্রীদের পাসের হার ৪৬ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা এগিয়ে ১৬ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন। এর মধ্যে ছাত্র ৯৯ জন এবং ছাত্রী ২০২ জন।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র জেলার পাঁচটি মাদরাসায়। এসব প্রতিষ্ঠানের ৭২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষক উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান গুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

01

02

Tags: , , ,

102
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত