1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জ জেলার ১২ থানায় নতুন ওসি নিয়োগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ জেলার ১২ থানায় নতুন ওসি

সিরাজগঞ্জ জেলার ১২টি থানায় একযোগে লটারির মাধ্যমে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জেও এ পদক্ষেপ নেওয়া হলো।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব কর্মকর্তাকে পদায়নের নির্দেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়।

সিরাজগঞ্জের ১২টি থানায় নিয়োগপ্রাপ্ত নতুন ওসিরা হলেন- সিরাজগঞ্জ সদর থানায় শহিদুল ইসলাম, কামারখন্দ থানায় শাহীন আকন্দ, রায়গঞ্জ থানায় গোলাম কিবরিয়া, উল্লাপাড়া মডেল থানায় মোহাম্মদ নূরে আলম, চৌহালী থানায় মতিউর রহমান, কাজীপুর থানায় এনায়েতুর রহমান, সলঙ্গা থানায় ইমাম জাফর, শাহজাদপুর থানায় সাইফুল ইসলাম, বেলকুচি থানায় আবু রায়হান, তাড়াশ থানায় হাবিবুর রহমান, এনায়েতপুর থানায় জাহিদ হোসেন এবং যমুনা সেতু পশ্চিম থানায় আমিরুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২৯ নভেম্বর সিরাজগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে একযোগে নতুন ওসি পদায়ন করেছে। বাকি ১১২টি মেট্রোপলিটন এলাকার থানায় সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের বিষয়টি সম্পন্ন করবেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত