1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

সিরাজগঞ্জে নতুন সহকারী পুলিশ সুপারদের পরিচিতি ও মতবিনিময় সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
159

বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের আগমন উপলক্ষে সিরাজগঞ্জে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপারদের জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে প্রশ্নোত্তর পর্বে পুলিশ সুপার সেবা ও কার্যক্রম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)রা সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

01

02

Tags:

159
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত