1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের দুধ ও দুগ্ধজাত পণ্যে নতুন সম্ভাবনার দুয়ার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
দুধ ও দুগ্ধজাত পণ্য
202

সিরাজগঞ্জে প্রায় দেড় শতবছরের ঐতিহ্যে গড়ে উঠেছে গাভী পালন ও দুধ উৎপাদনের সমৃদ্ধ ইতিহাস। জেলার বিভিন্ন খামার থেকে প্রতিদিন উৎপাদিত দুধ পৌঁছে যাচ্ছে সারাদেশে। কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক বিপণন ব্যবস্থার অভাবে এখানকার ঘি, ছানা, পনির, দইসহ নানা ধরনের দুগ্ধজাত পণ্য বড় বাজার ধরতে পারেনি।

তবে আশার কথা হলো—বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় বদলে যাচ্ছে চিত্র। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বিশ্বব্যাংক ও এনজিও এনডিপির সহযোগিতায় ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’ ও ‘স্মার্ট ডেইরি প্রকল্প’-এর মাধ্যমে জেলার শত শত উদ্যোক্তা পাচ্ছেন প্রযুক্তিগত ও কাঠামোগত সহায়তা।

শুধু শাহজাদপুর ও উল্লাপাড়াতেই দেড় হাজারের বেশি উদ্যোক্তা প্রতি মাসে তৈরি করছেন প্রায় ৩০ টন পনির ও হাজার হাজার কেজি ঘি। বছরে এই খাত থেকে আয় হচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। উদ্যোক্তাদের অনেকে এখন বিএসটিআই সনদ নিয়ে মানসম্পন্ন পণ্য বাজারজাত করছেন দেশে বিদেশে।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন,’সরকারি-বেসরকারি সহায়তায় উদ্যোক্তারা প্রযুক্তি ও প্রশিক্ষণ পাচ্ছেন, এতে খরচ কমছে, উৎপাদন বাড়ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যারা পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উৎপাদনে আগ্রহী। তবে গো-খাদ্যের মূল্যবৃদ্ধি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা খামারিদের পরামর্শ দিচ্ছি—নিজস্ব ঘাস উৎপাদন ও সাইলেজ ব্যবহারে মনোযোগী হতে। এতে উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে।’

জেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, জেলায় ছোট-বড় ১১ হাজারের বেশি দুগ্ধ খামার রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দুধ উৎপাদন হয়েছে ৭ লাখ ১৬ হাজার মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১৯ লাখ লিটার দুধ উৎপাদিত হয়, যার মধ্যে দেড় লাখ লিটার সংগ্রহ করে মিল্ক ভিটা, প্রাণ ও আড়ং-এর মতো প্রতিষ্ঠান।

উদ্যোক্তারা মনে করছেন, সহায়তা অব্যাহত থাকলে সিরাজগঞ্জ অচিরেই দেশের অন্যতম প্রধান দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে।

01

02

Tags: , ,

202
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত