1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে বাড়ছে শীতের তীব্রতা
238

সারাদেশে শীতের তীব্র প্রভাব অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, যা ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান শীত মৌসুমে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯টায় সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এদিন দেশের সর্বনিম্ন।

এর আগে শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনও সেখানে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে চলতি মৌসুমে যশোর জেলায় তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সিরাজগঞ্জ জেলার চরাঞ্চল ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে জনসমাগম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশেষ করে ছিন্নমূল মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অনেক এলাকায় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের আয়ও কমে গেছে, যা তাদের জীবনযাপন আরও কঠিন করে তুলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীতপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

01

02

Tags: ,

238
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত