1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

৩ মাস পর সিরাজগঞ্জে এলো লিবিয়ায় নিহত নাজমুলের লাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
267

লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত প্রবাসী নাজমুল ইসলাম (৩০)-এর লাশ মৃত্যুর প্রায় তিন মাস পর অবশেষে দেশে ফিরেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে পৌঁছায়। বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নাজমুল ওই এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে চার লাখ টাকা খরচ করে লিবিয়ায় যান তিনি। গত ২০ জুন ঘরের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান নাজমুল। বৈধ কাগজপত্র না থাকায় মরদেহ দেশে আনতে দীর্ঘ সময় লেগে যায়। স্বজনদের আবেদনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় এসে পৌঁছায় লাশ।
লিবিয়া প্রবাসী নাজমুলের লাশ
নিহতের পরিবার জানায়, যে বিদেশি কোম্পানির অধীনে নাজমুল কাজ করতেন, তারা কোনো ক্ষতিপূরণ দেবে না বলে জানানো হয়েছে। নাজমুলের স্ত্রী, আড়াই বছরের এক ছেলে ও বৃদ্ধ বাবা-মা রয়েছেন।

নাজমুলের বোন মোছা. সুমা খাতুন বলেন, “ভাইয়ের মৃত্যুর পর থেকে আমরা শোকে ভেঙে পড়েছিলাম। লাশ না পাওয়ায় কষ্টটা আরও বেশি হচ্ছিল। অনেক কষ্টের পর অবশেষে তাকে দাফন করতে পারলাম।”

এদিকে স্থানীয় প্রশাসনের কেউ ঘটনাটি জানতেন না বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হুমায়ুন কবির।

01

02

Tags:

267
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত