‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ১৩ জুন, ২০২৬
‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই হাজারের বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ জুন) জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এবং এডমিকি ফাউন্ডেশনের সহযোগিতায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়, যা দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে একই দিনে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও মশার প্রজননস্থল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম একটি টেকসই, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
104
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই হাজারের বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এবং এডমিকি ফাউন্ডেশনের সহযোগিতায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়, যা দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে একই দিনে ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও মশার প্রজননস্থল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম একটি টেকসই, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।