1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার

নাজমুল ইসলাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ লীগের ম্যাচে সিরাজগঞ্জ জেলা দল ও মৌলভীবাজার জেলা দলের মধ্যকার খেলা শুরু হয়েছে।

রোববার দুপুর দেরটায় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় তুলে নিয়ে পরবর্তী পর্বের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে মাঠে নেমেছে।

সিরাজগঞ্জ জেলা দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক শরিফুল ইসলাম। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা চালায়।

তরুণ ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা দেশের ফুটবলের ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। খেলার ফলাফল এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ের নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে আয়োজকরা।

01

02

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত