1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নদীভাঙন রোধ ও যমুনা উপজেলার দাবিতে মানববন্ধন
নতুন সংবাদ
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসব তাড়াশে সড়ক মেরামতে অনিয়ম-নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিদ্যুৎখাতে দুর্নীতি-গোপন চুক্তি নিয়ে সিরাজগঞ্জে ক্যাবের মানববন্ধন জাতীয় পর্যায়ে প্রথম হওয়া হাফেজ রাহিমুলকে সিরাজগঞ্জে সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশের আন্তঃ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিরাজগঞ্জে খালেদা জিয়ার স্মরণে ও মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জে ডিমের পুষ্টিগুণ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন সিরাজগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান মারা গেছেন সিরাজগঞ্জবাসীর উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘বিশেষ বার্তা’
                   
                       

নদীভাঙন রোধ ও যমুনা উপজেলার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
85

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

রবিবার (৩১ আগস্ট) যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৬নং খেয়াঘাট জিআরডিপি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১️⃣ অবিলম্বে যমুনা উপজেলা ঘোষণা করতে হবে।
২️⃣ যমুনা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
৩️⃣ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, কবরস্থান ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আয়োজকরা জানান, কাজিপুর উপজেলার পূর্বপাড়ের ছয় ইউনিয়নের (নিশ্চিন্তপুর, মনসুরনগর, চরগিরিশ, তেকানী, নাটুয়াবাড়াপাড়া ও খাসরাজবাড়ী) মানুষ নদীভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও জনসম্পদ। ফলে এলাকার মানুষ জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যমুনা পাড়ের মানুষ অবহেলিত। নানা প্রতিশ্রুতি মিললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানববন্ধনে তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও যমুনা উপজেলা ঘোষণার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

আয়োজক যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “আমরা বারবার অবহেলিত হতে চাই না। যমুনা পাড়ের মানুষ আজ জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করি।”

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত